মেহেরপুরের গাংনীতে ৮০ দশকের জনপ্রিয় গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। জাসাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি।
জাসাস প্রতিনিধি সুরেলী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন, উপজেলা এলজিইডির প্রকৌশলী রোকনুজ্জামানসহ শিল্পকলা একাডেমির শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেদ হুসাইন ও গাংনী থানার ওসি মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গাংনীতে ৮০ দশকের গানে সাংস্কৃতিক সন্ধ্যা
মেহেরপুরের গাংনীতে ৮০ দশকের জনপ্রিয় গান নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। জাসাসের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি।
প্রিয় বাংলাদেশবিনোদন


