জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিনে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তাকে ‘বাবা’ বলে সম্বোধন করেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন সুনেরাহ। ছবির সঙ্গে দেওয়া ছোট্ট ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাবা’।
সুনেরাহর এই শুভেচ্ছাবার্তা প্রকাশের পর তা দ্রুতই ভক্ত ও নেটিজেনদের নজরে আসে। দুই প্রজন্মের এই দুই অভিনয়শিল্পীর মধ্যকার সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
পোস্টের মন্তব্যের ঘরেও জাহিদ হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানান তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
জাহিদ হাসানের জন্মদিনে সুনেরাহর আবেগঘন শুভেচ্ছা
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিনে ব্যতিক্রমী শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহিদ হাসানের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করে তাকে ‘বাবা’ বলে সম্বোধন করেছেন তিনি।
প্রিয় বাংলাদেশবিনোদন