ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক কমিটিতে নতুন নেতৃত্ব এসেছে। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান পলাশ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সাধারণ সভায় কমিটির নাম ঘোষণা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে বশির আহমেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল করিম সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে কাফী আব্দুল্লাহ হাকিম সুমন, কোষাধ্যক্ষ হিসেবে ফখরুল ইসলাম খান এবং দপ্তর সম্পাদক হিসেবে আল আমিন মিরা দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা, সদস্যদের অংশগ্রহণ বাড়ানো এবং পুনর্মিলনী আয়োজনের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সূর্যসেন হলের ঐতিহ্য ধরে রাখা এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন উপস্থিত সদস্যরা।