গ্যাস সরবরাহ বন্ধ থাকা দিনগুলোর জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো বিল না নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।তিনি জানিয়েছেন, তার নির্বাচনী এলাকার প্রায় ৮০ শতাংশ বাসাবাড়িতে বর্তমানে গ্যাস সরবরাহ নেই।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে সংসদের দৃষ্টি আকর্ষণ করে দেওয়া একটি নোটিশের ওপর আলোচনার সময় তিনি এ দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, রাজধানীর শ্যামপুর, পোস্তগোলা ও যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এসব এলাকার প্রায় ৮০ শতাংশ বাসাবাড়িতে বর্তমানে গ্যাস সরবরাহ নেই।তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের তারা জানিয়েছিলেন ধীরে ধীরে গ্যাস সংকট কমে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে এখন পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে বিপুলসংখ্যক বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গ্যাস সংকটের কারণে শ্যামপুর শিল্পাঞ্চলের কারখানাগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।জয়নুল আবেদীন বলেন, শিল্প মালিকেরা তাকে জানিয়েছেন, গ্যাসের অভাবে তাদের উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে গেছে। কোনো কোনো কারখানা মাত্র ৩০ শতাংশ উৎপাদন সক্ষমতায় চালু রাখা সম্ভব হচ্ছে।এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এলাকার শিল্পকারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং এর ফলে বেকারত্ব আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
ঢাকা-৪ আসনের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাসপ্রবাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এই সংসদ সদস্য।একই সঙ্গে কেন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে—তা গ্রাহকদের স্পষ্টভাবে জানানো প্রয়োজন বলেও দাবি করেন তিনি।জয়নুল আবেদীন বলেন, যেসব দিনে গ্রাহকদের গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, সেসব দিনের জন্য তাদের কাছ থেকে বিল নেওয়া উচিত নয়।
তিনি আরও বলেন, গ্যাস না পেয়েও অনেক গ্রাহককে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে। এ ধরনের পরিস্থিতি বন্ধে মন্ত্রীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।সরকার কর্মসংস্থান বাড়ানো এবং শিল্পকারখানা বন্ধ হওয়া ঠেকানোর যে অঙ্গীকার করেছে, তার বাস্তবায়নের ক্ষেত্রেও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জয়নুল আবেদীন।
গ্যাস না পাওয়া দিনগুলোর বিল না নেওয়ার দাবি সংসদে জামায়াত এমপির
গ্যাস সরবরাহ বন্ধ থাকা দিনগুলোর জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো বিল না নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।তিনি জানিয়েছেন,
প্রিয় বাংলাদেশসারা দেশ


