মেহেরপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মী। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় মেহেরপুরের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন উপস্থিত সাংবাদিকরা। জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং স্থানীয় সমস্যা সমাধানের বিষয়েও মতবিনিময় করেন তারা।
সভায় বক্তব্য দেন সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মী, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এস এম তোজাম্মেল আজম এবং মিজানুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় মেহেরপুরের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




