বিরোধী দলের ভূমিকা নিয়ে সমালোচনা করে মাদারীপুরের সংসদ সদস্য খোকন তালুকদার বলেছেন, বিরোধী দল রাজনৈতিক দলের মতো আচরণ করছে না; বরং এটি একটি সমিতির মতো। তাদের কিছু কর্মকাণ্ড সব সময় অপতৎপরতায় লিপ্ত থাকে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর উপজেলার আংশিক এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এমপি খোকন তালুকদার বলেন, “এখন যা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি হিংসা এবং বিদ্বেষের ঘটনা তারা ঘটাচ্ছে।” বিরোধী দলের প্রতি মানুষের পাশে থাকার এবং ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বেপারী, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।