নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যাহার হওয়া দুই সদস্য হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন।পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১০ কিশোর-তরুণকে আটক করা হয়। পরে তাদের ফতুল্লা মডেল থানার হাজতখানায় রাখা হয়।
আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে ছয়জনের নাম পুলিশ জানিয়েছে—ফেরদৌস, আবরার আহমেদ, ইয়াসিন, রাব্বি, শিমুল ও নয়ন। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাজতের ভেতরে এক তরুণ বক্তব্য দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে সেখানে থাকা অন্য তরুণেরাও একই স্লোগান দেন।
ভিডিওটি ‘আজমেরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। হাজতে থাকা ব্যক্তিরা কীভাবে মোবাইল ফোন পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম সরল বিশ্বাসে আটক ব্যক্তিদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দিয়েছিলেন। ওই সুযোগে তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
থানার লকআপে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতখানায় বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।প্রত্যাহার হওয়া দুই সদস্য
প্রিয় বাংলাদেশসারা দেশ


